আরবি:الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا ۗ وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا
বাংলা অর্থ:“যারা সুদ খায়, তারা কিয়ামতের দিন এমনভাবে দাঁড়াবে, যেমন শয়তানের আছরে কোনো ব্যক্তি ভারসাম্যহীন হয়ে পড়ে। এর কারণ, তারা বলে—‘ব্যবসা তো সুদেরই মতো।’ অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।”সূরা আল-বাকারা — ২:২৭৫
আরবি:خُذْ مِنْ أَمْوَٰلِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِم بِهَا وَصَلِّ عَلَيْهِمْ ۖ إِنَّ صَلَوٰتَكَ سَكَنٌ لَّهُمْ ۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
বাংলা অর্থ:“তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করুন, যার মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশুদ্ধ করবেন এবং তাদের জন্য দো‘আ করবেন। নিশ্চয় আপনার দো‘আ তাদের জন্য প্রশান্তি। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।”সূরাআত-তাওবা — ৯:১০৩
আরবি:إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي
বাংলা অর্থ:
“নিশ্চয়ই আমিই আল্লাহ। আমি ছাড়া কোনো উপাস্য নেই। অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো।”সূরা ত্ব-হা — ২০:১৪
আরবি:حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَىٰ وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ
বাংলা অর্থ:“তোমরা সব নামাজের প্রতি যত্নশীল হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি; আর আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও।”সূরা আল-বাকারা — ২:২৩৮
আরবি:إِنَّ الصَّلَاةَ تَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنرِ
বাংলা অর্থ:“নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। ”সূরা আল-আনকাবুত — ২৯:৪৫
আরবি:يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ إِلَّا أَن تَكُونَ تِجَارَةً عَن تَرَاضٍ مِّنكُمْ
বাংলা অর্থ:“হে মুমিনগণ! তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না; তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসা হলে তা ভিন্ন।”সূরা আন-নিসা — ৪:২৯
আরবি:إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا وَإِذَا حَكَمْتُم بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ
বাংলা অর্থ:“নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন যে, তোমরা আমানত তার হকদারদের কাছে পৌঁছে দাও এবং যখন মানুষের মধ্যে বিচার করবে, তখন ন্যায়বিচারের সাথে বিচার করবে।”সূরা আন-নিসা ৪:৫৮

















