১. ফাউন্ডেশনের আয়ের ৫% থেকে বেতন/সম্মানী

নিবন্ধিত মসজিদের ইমাম ও মুয়াজ্জেমগণ ফাউন্ডেশনের নির্ধারিত নীতিমালা ও যোগ্যতার ভিত্তিতে ফাউন্ডেশনের আয়ের ৫% বেতন/সম্মানী হিসেবে পাওয়ার সুযোগ পাবেন।

 

 

২. সুদবিহীন ঋণ — কারযে হাসানা

ইমাম ও মুয়াজ্জেমগণ প্রয়োজনের সময়ে ফাউন্ডেশনের নীতিমালা অনুযায়ী সুদবিহীন ঋণ (কারযে হাসানা) গ্রহণের সুযোগ পাবেন। এর মাধ্যমে জরুরি প্রয়োজন বা অর্থনৈতিক সংকটে সহায়তা পাওয়া সহজ হবে।

 

৩. পাইকারি মূল্যে প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ

ফাউন্ডেশনের আওতাভুক্ত বিভিন্ন ধরনের পণ্য পাইকারি মূল্যে কেনার সুযোগ থাকবে। এতে ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনীয় পণ্য তুলনামূলক কম মূল্যে সংগ্রহ করা সম্ভব হবে।

 

৪. পার্ট-টাইম কাজের মাধ্যমে অতিরিক্ত আয়

ইমাম, মুয়াজ্জেম ও অন্যান্য আগ্রহী সদস্যরা ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমে পার্ট-টাইম কাজের মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ পেতে পারেন।